বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬, আবেদন যেভাবে

By
Mosabbir Masud
প্রকাশিত:
বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬, আবেদন যেভাবে

বাংলাদেশ ব্যাংকের শূন্য পদসমূহে জনবল নিয়োগের জন্য নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তিনটি আলাদা নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে ১২টি ক্যাটাগরি পদে মোট ৩৩১ জনকে নিয়োগ দেওয়া হবে। এসব পদে নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন এবং আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে।

নিচে বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এর পদভিত্তিক বিস্তারিত তথ্য তুলে ধরা হলো।

মেডিকেল অফিসার পদে নিয়োগ

  • পদ সংখ্যা: ০৬টি
  • শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস ডিগ্রি থাকতে হবে এবং মেডিকেল প্র্যাকটিশনার হিসেবে রেজিস্ট্রেশনপ্রাপ্ত হতে হবে
  • বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
  • বয়সসীমা: ০১/০৮/২০২৬ তারিখে সর্বনিম্ন ২১ ও সর্বোচ্চ ৩২ বছর
  • আবেদনের সময়: ২৩ আগস্ট ২০২৬, সকাল ১০টা থেকে ২৭ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১:৫৯টা পর্যন্ত

সহকারী পরিচালক (এক্স ক্যাডার-আইন) পদে নিয়োগ

  • পদ সংখ্যা: ০৫টি
  • শিক্ষাগত যোগ্যতা: আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি, অথবা স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি
  • বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
  • বয়সসীমা: ০১/০৮/২০২৬ তারিখে সর্বনিম্ন ২১ ও সর্বোচ্চ ৩২ বছর
  • আবেদনের সময়: ১৯ আগস্ট ২০২৬, সকাল ১০টা থেকে ২০ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১:৫৯টা পর্যন্ত

আইটি ও প্রকৌশল সংশ্লিষ্ট পদে নিয়োগ (২৩৬০ পদ)

এই বিজ্ঞপ্তির আওতায় তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট মোট ১০টি ক্যাটাগরিতে জনবল নিয়োগ দেওয়া হবে। পদভিত্তিক শূন্যপদের সংখ্যা নিচে দেওয়া হলো—

পদের নামপদ সংখ্যা
সিনিয়র অফিসার (IT)৩৬
অফিসার (IT)/ এমআইএস এবং আইসিটি অফিসার২৩১
এসিস্ট্যান্ট প্রোগ্রামার/ সহকারী প্রোগ্রামার২৮
এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (IT)/ এসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার১৪
সহকারী সিস্টেম ইঞ্জিনিয়ার০৩
এসিস্ট্যান্ট ডাটাবেইজ এডমিনিস্ট্রেটর০২
এসিস্ট্যান্ট সিস্টেম এনালিস্ট০২
এসিস্ট্যান্ট ডাটাবেইজ এডমিনিস্ট্রেটর০১
প্রোগ্রামার০১
ডাটাবেইজ এডমিনিস্ট্রেটর০২
  • বয়সসীমা: ০১/০৪/২০২৬ তারিখে সর্বনিম্ন ২১ ও সর্বোচ্চ ৩২ বছর
  • আবেদনের সময়: ২৯ জুলাই ২০২৬, সকাল ১০টা থেকে ০১ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১:৫৯টা পর্যন্ত

আবেদন করবেন যেভাবে

আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের অনলাইন রিক্রুটমেন্ট পোর্টাল erecruitment.bb.org.bd-এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের আগে সংশ্লিষ্ট পদের যোগ্যতা, বয়সসীমা ও আবেদনের সময়সীমা ভালোভাবে যাচাই করে নেওয়া জরুরি, কারণ প্রতিটি পদের জন্য আবেদনের শেষ তারিখ ভিন্ন।

বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন: